অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৬শে জুলাই ২০২৬ | ১১ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের সিয়াম শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৬ সকাল ১১:০১

remove_red_eye

২১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ‘সিয়ামের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সংগঠনের জেলা কার্যালয়ে জেলা সভাপতি জনাব নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা। সিয়াম ও শ্রমিকের অধিকার নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন:
”সিয়াম কেবল উপবাস থাকার নাম নয়, এটি আমাদের ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র রমজান আমাদের শিখিয়েছে যে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া এবং মেহনতি মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা ইবাদতের অংশ। রমজানের এই আত্মশুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের সমাজে ইনসাফ কায়েম করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তরের সভাপতি  আব্দুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, সদর থানার সভাপতি মাওলানা আব্দুর রব, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মামুন বিন মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম আল আমিন।
এছাড়াও অনুষ্ঠানে শ্রমিক আন্দোলনের জেলা, থানা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সকলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।

মোঃ ইয়ামিন

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি হাফিজ ইব্রাহিম

মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি হাফিজ ইব্রাহিম

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : মির্জা ফখরুল

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদ ছেড়েও যেসব সুবিধা পাবেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ ছেড়েও যেসব সুবিধা পাবেন সাহাবুদ্দিন

আরও...