অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় দলবেঁধে কিশোরীকে গণধর্ষণ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

৮৪৮

মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ১৫ বছরের এক কিশোরী। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। তারা হচ্ছে শাকিব (১৮), করিম (১৯), জোবায়ের (১৮),শামীম (১৯)। তাদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।

ধর্ষিতা কিশোরীর আতœীয় স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ঈদুল আযহার সময় ঢাকা থেকে মনপুরায় খালার বাড়িতে বেড়াতে আসেন ১৫ বছরের এক কিশোরী। তার পর থেকে কিশোরী মনপুরা তার খারার বাড়িতেই ছিলেন।  গত ৭ সেপ্টেম্বর সোমবার রাত ১০ টায় কিশোরী খালুর বাড়ি থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বরে হয়। ওই সময় আগ থেকে উৎপেতে থাকা শাকিব, শামিম, জোবায়ের, করিম ও রুবেল কিশোরীর  মুখ চেপে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায় মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের দোতলায়। সেখানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। পরে ফের মোটরসাইকেলযোগে হাত, পা ও মুখ বেঁধে নিয়ে যায় মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ভবনে। সেখানে নিয়ে ফের ধর্ষণ সহ পাশবিক নির্যাতন চালানো হয়। ভোর হওয়ার সাথে আটককৃত তিন আসামী ও পলাতক দুই আসামী ওই কিশোরীকে হাত, পা বাঁধা অবস্থায় রেখে চলে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে।
তবে ধর্ষণের ঘটনাটি প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। পরে বৃহস্পতিবার পুলিশ জানতে পারলে ধর্ষিত কিশোরীকে পুলিশি হেফাজতে নিয়ে এসে ধর্ষনের সাথে জড়িত আসামীদের ধরতে রাতভর অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় জড়িত ও মামলার আসামী দুইজন পলাতক রয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ  সাখাওয়াত হোসেন জানান, সোমবার কিশোরীকে তুলে নিয়ে কয়েকজন মিলে ধর্ষন করা হয়। তবে বৃহস্পতিবার পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। শুক্রবার বিকালে  শামীম নামে আরো ১ যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানায়  ৫ জনকে আসামী করে মামলা কয়েছে। মামলার পলাতক অপর ১ আসামী ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া শনিবার সকালে ধর্ষিতা কিশোরীরর মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদরের ২৫০ শয্যার জেনারেফ হাসপাতালে পাঠানো হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...