অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা মার্চ ২০২৬ সকাল ১১:৫৯

remove_red_eye

৩০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিদ্যমান পরিস্থিতিতে দায়িত্বশীলদের করণীয় ও বর্জনীয় সিয়াম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৮ ফেব্রুয়ারী) ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার আয়োজনে শহরের সার্কুলার রোডস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেক, জয়েন সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। 
বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও নৈতিক চরিত্র গঠনের মাস। রমজান শুধু সিয়াম সাধনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। 
আলোচনা সভায় বক্তারা জাকাতের সঠিক বণ্টন ও মাহে রমজানের আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


মোঃ ইয়ামিন