অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথিতে দুই দিনব্যাপী আয়োজনে পুণ্যার্থীদের ঢল

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১লা মার্চ ২০২৬ সকাল ১১:৫৬

remove_red_eye

২২১

বিনামূল্যে চিকিৎসা পেলেন সহস্রাধিক মানুষ

অচিন্ত্য মজুমদার : ভোলার তজুমদ্দিন উপজেলায় উপমহাদেশের যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র-এর ১৩৮তম আবির্ভাব তিথি উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মসভা ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এ আয়োজনে ভক্ত-পুণ্যার্থীদের ঢল নামে।

উপজেলার প্রাচীনতম গোলকপুর সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বিশ্বের ১৩০টি দেশে অবস্থানরত প্রায় ১০ কোটি সনাতন ধর্মাবলম্বী প্রতিবছর একযোগে এই আবির্ভাব তিথি উদ্‌যাপন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এ বছরও ভোলার তজুমদ্দিনে ব্যাপক আয়োজন করা হয়।

শনিবার সকাল থেকে “সৎসঙ্গ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এক হাজারেরও বেশি অসহায় ও দরিদ্র মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় সৎসঙ্গ কর্তৃপক্ষ ক্যাম্পটির আয়োজন করে।

এ ছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রার্থনা, ধর্মীয় পদাবলি ও কীর্তন, মাতৃসম্মেলন, আলোকচিত্র প্রদর্শনী, বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় আয়োজিত ধর্মসভায় ভক্ত-পুণ্যার্থীরা অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্ত রতন চন্দ্র দাস বলেন, “বিশ্বের সকল মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে, সেই প্রার্থনাতেই আমরা একত্রিত হয়েছি। মানবতার কল্যাণই আমাদের প্রধান কামনা।”

আরেক ভক্ত মিতা রানী শীল বলেন, “ঠাকুরের আদর্শ মানুষকে সত্য, ন্যায় ও সেবার পথে চলতে উদ্বুদ্ধ করে। তাঁর আবির্ভাব তিথিতে অংশ নিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।”

ভক্ত শ্যামল কুমার দে বলেন, “বর্তমান অস্থির সময়ে আত্মিক চর্চা ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি। এ ধরনের আয়োজন আমাদের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করে।”

অনুষ্ঠানের আয়োজক ও সৎসঙ্গ ঢাকার সহ-সাধারণ সম্পাদক নিখিল মজুমদার বলেন, “১৯৪৫ সাল থেকে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে ভোলায় এ অনুষ্ঠান আয়োজনের ধারাবাহিকতা চলে আসছে। এ উপলক্ষে সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, আনন্দবাজার, প্রসাদ বিতরণ ও বিশেষ প্রার্থনার ব্যবস্থা রাখা হয়।

তিনি আরও বলেন, মানবকল্যাণ ও আত্মিক উন্নয়নই এ আয়োজনের মূল লক্ষ্য। ঠাকুরের আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য।ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।“

অনুষ্ঠানের প্রথম দিনে প্রায় চার হাজার ভক্ত-পুণ্যার্থীর সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আগামীকাল ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...