দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২৫
৮২৪
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর ও তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী মাস্টার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,রানু বেগম (৬৫) কুলসুম (২০) ও নাজমা (৩৮)। তারা বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ভুক্তভোগী কামাল বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে কামালের স্ত্রী আছমা বেগম জানান, দীর্ঘ দশবছর যাবৎ আমাদের ক্রয়কৃত যায়গায় বসতঘর উত্তোলন করে বসবাস করে আসছি। একমাস ধরে প্রতিপক্ষ মাইনুর ও তার ভাই দিন ইসলাম গংদের সাথে আমাদের দখলীয় জায়গা ও বসতঘর নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। ঘটনার দিন বুধবার মাইনুর ও তার ভাই দিন ইসলামসহ ১০/১৫ জন মিলে আমাদের বসতঘর ভাংচুর এবং আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে করে আমাদের পরিবারের রানু বেগম, কুলসুম ও নাজমা গুরুত্বর আহত হয়। তারা বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে অভিযুক্ত মাইনুর জমি ও বসতঘর তার নিজের দাবী করে বলেন, আমরা কাউকে কোন মারধর করেনি। এটা আমাদের জমি ও ঘর। কামাল ও তার স্ত্রী আছমা আমাদের যায়গায় থাকছে। তবে বসতঘর ভাংচুরের বিষয় জানতে চাইলে তিনি নিশ্চুপ ছিলেন।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, এঘটনায় কামাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত