অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

৪র্থ বারের মতো জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন পুরষ্কার পেলো বিএনএনআরসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ১১:২৪

remove_red_eye

১১৪৯

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর গণমাধ্যমের উন্নয়ন বিষয়ক উদ্যোগ ৪র্থ বারের মতো জাতিসংঘ তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন (ডবিøউএসআইএস) চ্যাম্পিয়ন পুরস্কার-২০২০ লাভ করেছে।

৭ সেপ্টেম্বর ২০২০ সুইজারল্যান্ডের জেনেভার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডবিøউএসআইএস-আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সেক্রেটারি জেনারেল এই পুরষ্কার প্রদান করেন। সারা বিশ্বের ডবিøউএসআইএস-এর অংশীজনদের মাঝ থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বিষয়ক ৭৭৬ টি উদ্যোগের মাঝে ৩৫২ টি মনোনীত উদ্যোগের ওপর প্রদত্ত ২০ লক্ষ ভোটের ওপর ব্যাপক পর্যালোচনা করেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি।

ডবিøউএসআইএস পুরষ্কার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার কাজে নিয়োজিত অনন্য সাধারণ উদ্যোগগুলোকে সম্মাননা জানায়। পাশাপাশি ডবিøউএসআইএস এর জেনেভা এবং তিউনিস পরিকল্পনায় গৃহিত একশন লাইনের ভিত্তিতে কমিউনিটির ওপর বিভিন্ন প্রভাব এবং কিভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সাথে সংযোগ স্থাপন করা যায় তার ওপর কাজ করে। এই পুরস্কার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০০,০০০ অংশীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

ডবিøউএসআইএস পুরস্কার প্রাপ্ত উদ্যোগগুলো বিশ্বের অন্যান্য দেশে ভালো উদাহরণ হিসেবে ব্যবহার ও বাস্তবায়ন করা হয়, যা আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। চ্যাম্পিয়ন হওয়া বিএনএনআরসি’র উদ্যোগটি হলো: বাংলাদেশের সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা এবং সুরক্ষা। . যঃঃঢ়ং://নহহৎপ.হবঃ/ফরমরঃধষ-ংধভবঃু-ধহফ-ংবপঁৎরঃু-ভড়ৎ-ঃযব-লড়ঁৎহধষরংঃং-রহ-নধহমষধফবংয/  

এই প্রকল্পের উদ্দেশ্য ছিলো বাংলাদেশে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে দক্ষ করা, যাতে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকগণ নির্বিঘেœ নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন।

উল্লেখ্য, বিএনএনআরসি বিজয়ী হিসেবে ডবিøউএসআইএস পুরষ্কার অর্জন করে ২০১৬ সালে, এছাড়া ২০১৭ এবং ২০১৯ সালে চ্যাম্পিয়ন হিসেবে সম্মাননা লাভ করে। বাংলাদেশের কমিউনিটি মিডিয়ায় গ্রামীণ কন্ঠহীন জনগোষ্ঠীর কন্ঠ শক্তিশালী করা তথা তথ্যে অবাধ প্রবেশাধিকার সৃষ্টি ও তাদের ক্ষমতায় প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিএনএনআরসি’র ব্যতিক্রমি উদ্যোগ, সূ² চিন্তা ও বিশ্লেষণ এবং জোরালো নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন।

বিএনএনআরসি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডবিøউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদা প্রাপ্ত সংস্থা। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে কমিউনিটি মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যমের দ্রæত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়নের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে গণমাধ্যম, তথ্য এবং বিনোদন জগতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ভ‚মিকা রাখা। প্রেস বিজ্ঞপ্তি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...