অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে সতর্কতামূলক লেখা রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৩

remove_red_eye

২৫৩

এইচ আর সুমন : ভোলায় জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষে প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কের উপরে ফ্রন্ট-অপ প্যাকেজ লেভেলিং এ সতর্কতামূলক তথ্যবলি তুলে ধরে সরকারি প্রবিধানমালা দ্রুত সংষ্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা "মাই রাইট" এর প্রধান নির্বাহী মোঃ শেখ ফরিদ এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ভোলা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তারা সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ খাদ্য নিরাপদ এর চেয়ারম্যান বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন। 
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দিন দিন প্যাকেটজাত খাদ্যপণ্য সাথে বোতলজাত পানি ক্রেতাদের কাছে সহজলভ্য হয়ে উঠেছে। তবে অধিকাংশ খাদ্যপণ্যের প্যাকেটের উপর ভিতরে থাকা খাদ্য ও এর উপাদান বিষয়ে কোন সতর্কতামূলক লেখা থাকে না। সরকার এ বিষয়ে একটি প্রবিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ায় এবং তাতে মতামত দেওয়ার সুযোগ দেওয়ায় সরকার এবং সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানানো হয়।
এসময় মাই রাইট এর প্রধান নির্বাহী পরিচালক শেখ ফরিদ বলেন, দেশে দিনদিন মড়কজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে। কিন্তু সেই সাথে সাথে  উৎপাদন, বাজারজাত করণ এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়েনি। এতে জনস্বাস্থ্য সুরক্ষা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। তাই ভোক্তাদের সচেতন করার জন্য মোড়কের উপরে বিশেষ সতর্কতামূলক তথ্য থাকা উচিৎ।  
স্মারকলিপি প্রদানের সময় শেখ ফরিদ এর সাথে ছিলেন, কমিউনিস্ট পার্টির ভোলা জেলা সভাপতি মোবাশ্বীর উল্লাহ চৌধুরী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, বিশিষ্ট সমাজ সেবক সাহিত্যিক  কামরুল আহসান হিরণ এবং দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ আর সুমন প্রমূখ।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...