অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সবাই মিলে কাজ করলে অবশ্যই ভালো কিছু আশা করবো : এমপি আন্দালিব রহমান পার্থ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৭

remove_red_eye

২২৩

ভোলা-১ আসনের নির্বাচিত এমপি আন্দালিব রহমান পার্থকে ফুলেল শুভেচ্ছায় ভাসালেন নেতাকর্মীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।

আজ শুক্রবার দুপুরের পর ভোলার উকিল পাড়ার শান্ত নীড় বাসভবনে নেতাকর্মীদের ঢল নামে। ঢাকায় রওনা হওয়ার আগে তার সঙ্গে দেখা করতে ফুলের তোড়া নিয়ে জড়ো হন তারা। বিজয় মিছিলের নির্দেশনা না থাকায় নেতাকর্মীরা বাসায় গিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বাসার  নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পার্থ বলেন, এই বিজয় ভোলার মানুষের এবং নেতাকর্মীদের আল্লাহ আমাদের অনেক বড় দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ যাতে সততার সাথে মানুষের যে বিশ্বাস যাতে রাখতে পারি। এবং সম্মান করতে পারি। এটা একটা  দায়িত্ব । এটা একটা বড়  আমানত। এটা যেন আমাদের দ্বারা খেয়ানত না  হয়। সবাই মিলে কাজ করলে অবশ্যই ভালো কিছু আশা করবো।  পরে নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য,ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী নজরুল ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট।

মোঃ ইয়ামিন

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...