অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে জুন ২০২৬ | ১৩ই আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে ধানের পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

১৭৮

এইচ আর সুমন : ভোলা -৪ আসনে কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণায় নেমেছেন  কেন্দ্রীয় যুবদল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ও ভোলা জেলার নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুমা নেতৃবৃন্দরা চরফ্যাশন পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধনের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এসময় নেতৃবৃন্দ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারনার  ধানের শীষের ভোটের লিফলেটও বিতরণ করেন।

ভোটারদের কাছে গিয়ে নেতৃবৃন্দ বলেন,ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে,নুরুল ইসলাম নয়ন নির্বাচিত হলে চরফ্যাশনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। তবে চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না। এসময় তারা চরফ্যাশনের সর্বস্তরের  মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেস্বাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি  হারুন অর রশিদ শিশির, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ শিল্প সম্পাদক ইব্রাহিম ভূইয়া সাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আক্তার শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবদল নেতা জিয়াউল ইসলাম জিয়া ফরাজী,জেলা স্বেচ্ছা সেবক দলের অন্যতম যুগ্ন আহ্বায়ক লুকু চৌধুরী, মীর রনি, আশরাফ উদ্দিন বাপ্পি, হারুন অর রশিদ সুমন, ভোলা সদর উপজেলা বিএনপির নেতা রিয়াদ আহমদ সুমন, জেলা যুবদল নেতা রিয়াজ,চরফ্যশন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসোন, রিপন, রুবেল, প্রিন্স, সালাউদ্দিন, প্রমুখ।

এদিকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ২১টি ইউনিয়নে প্রতিদিন মহিলা ভোটারদের নিয়ে উঠান বৈঠক করা হচ্ছে। এসব উঠান বৈঠকে হাজার নারী ভোটার অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।

মোঃ ইয়ামিন

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না :  মির্জা ফখরুল

গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না : মির্জা ফখরুল

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে চীন: শি জিনপিং

বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে প্রস্তুত চীন

বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে প্রস্তুত চীন

বিদায়ের ঘোষণা থেকে ইতিহাসের শিখরে, ১০ বছরে মেসির অবিশ্বাস্য রূপকথা

বিদায়ের ঘোষণা থেকে ইতিহাসের শিখরে, ১০ বছরে মেসির অবিশ্বাস্য রূপকথা

ভোলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভোলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত-২০

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত-২০

আরও...