মো: ইয়ামিন
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১০
১৭৫২
মোঃ ইয়ামিন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং দলীয় নেতা-কর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা আইনি সহায়তা উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, ভোলার কৃতি সন্তান ব্যারিস্টার কাজী আখতার হোসাইন।
গত রবিবার (২৫ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে, আইনি সহায়তা উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার কাজী আখতার হোসাইনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন। তিনি আশা প্রকাশ করে বলেন, ব্যারিস্টার কাজী আখতার হোসাইন তার আইনগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ব্যারিস্টার কাজী আখতার হোসাইন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কাজী বাড়ির সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি (অনার্স) এবং প্রথম শ্রেণীতে এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ব্যারিস্টার-এ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের নিয়মিত আইনজীবী হিসেবে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এর আগে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য নির্বাচিত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
আইন পেশার পাশাপাশি ব্যারিস্টার কাজী আখতার হোসাইন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি বরিশাল বিভাগীয় সুপ্রিম কোর্ট যুব আইনজীবী ক্লাবের সভাপতি। এছাড়া তিনি বাংলাদেশ আইন সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের সদস্য।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা আইনি সহায়তা উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় ব্যারিস্টার কাজী আখতার হোসাইন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই দায়িত্ব আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করতে পারি, সে জন্য সবার দোয়া কামনা করছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য নতুন অনুপ্রেরণা। পূর্বের ন্যায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে দলের নির্দেশনা মেনে রাজপথে থাকবো, ইনশাআল্লাহ।”
এছাড়াও বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার কাজী আখতার হোসাইনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত