অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিজেপি চেয়ারম্যানের ব্যাতিক্রমী প্রচারণা ভোটারদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৯

remove_red_eye

২৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মোটরসাইকেল চালিয়ে প্রত্যন্ত গ্রামগঞ্জে গণসংযোগে নেমেছেন ভোলা-১ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রচার-প্রচারণার সপ্তম দিনে বুধবার বিকেলে তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এর আগের দিন দিঘলদি এলাকায় তিনি একা মোটরসাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর এমন ব্যাতিক্রমীয় প্রচারণায় এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে। পার্থর মত এমন ভিআইপি প্রার্থীর ব্যতিক্রমধর্মী এই প্রচারণা প্রান্তিক ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। গ্রামের অতি সাধারণ ভোটাররা তাকে এতটা কাছে পেয়ে অনেকেই নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন প্রার্থীর কাছে। 
এ প্রসঙ্গে ব্যারিস্টার পার্থ বলেন, নেতাকর্মীরা আমাদের কাছে আসে, কিছু কিছু মানুষ আসে। কিন্তু অধিকাংশ ভোটাররা আমাদের কাছে আসতে পারে না। প্রত্যান্ত অঞ্চলের কোন ভোটারদের সম্ভব না আমাদের কাছে আসা। তাই আমারাই প্রত্যান্ত অঞ্চলের মোটরসাইকেল নিয়ে ভোটারদের কাছে গিয়ে তাদের অসুবিধার কথা শুনতে পারি। মানুষের বেসিক কিছু সমস্যা আছে যা আমাদের কানে আসবে না যদি আমরা তাদের কাছে না যাই। ভোলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি। 
এদিকে গতকাল বুধবার গণসংযোগের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে দেশ একটি চুরির সর্গরাজ্যে পরিণত হয়েছিলো, ভোলা এর বাইরে না। বরাদ্দ এসেছে আর চুরি করেছে। বরাদ্দ করা হয়েছে আর এক একটা রাস্তা বছরে তিনবার চারবার করে করা হয়েছে। ভোলার উন্নয়নে কার্যকর কোনো ভূমিকা রাখা হয়নি। ফলে রাস্তাঘাটের অবস্থা এখনও অত্যন্ত নাজুক। নিরাপদ পানির সংকটসহ প্রায় সব খাতেই বেহাল দশা। 

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...