অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান পার্থ'র গণসংযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৪

remove_red_eye

২৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান  ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গণসংযোগ করেছেন। রবিবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ঘুইংগার হাট বাজার তিনি এই গণসংযোগে অংশ নেন।

এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন পার্থ । ভোটাররা তাদের নানা সমস্যা, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। জোটের প্রার্থী পার্থ এসব সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেন এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেন।


মোঃ ইয়ামিন