বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৬
৩১৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সালে মাদ্রাসা ক্যটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন ভোলা সদর উপজেলার চর পাঙ্গাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী মোঃ নাইমুর রহমান নাইম । নাইম ভোলার ওপেন রোভার স্কাউট গ্রুপের একজন কৃতি রোভার সদস্য।
২১ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সচিব রেহানা পারভীন।
এর আগে গত ১৪ জানুয়ারি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ৬ জেলা থেকে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে ইন্টারভিউ এবং যাবতীয় সনদ পর্যালোচনা করে নাইমুর রহমান বরিশাল বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষার্থীর পুরস্কার অর্জন করেন।
এর আগে নাইম ভোলা সদর উপজেলা ও ভোলা জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন।
নাইমুর রহমান চর পাঙ্গাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ২ বর্ষের শিক্ষার্থী । বাংলাদেশ যুব ছায়া সংসদ এর (ভোলা ৪) এমপি এবং বাংলাদেশ স্কাউট রোভার এর অঞ্চল ভোলা ওপেন স্কাউটস গ্রুপ এর রোভার মেট।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত