অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৯ই অগ্রহায়ণ ১৪৩৩


শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৬

remove_red_eye

৩

ঢাকার এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে (শেখ আসলাম) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

 

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রোববার রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে আটক করে। 

তিনি বলেন, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য দেশ ছাড়তে চেয়েছিলেন।

 
তবে তার গন্তব্য ছিল মালয়েশিয়া। আমরা বিষয়টি যাচাই করছি।

 

ডিএমপির কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, অনেক দিন ধরে সুইডেন আসলামকে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছিল। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখার-ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে সুইডেন আসলাম ডিবি হেফাজতে রয়েছেন।

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারাভোগ করেন সুইডেন আসলাম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।