অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৯ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় আশা’র উদ্যোগে ৪৫০ কম্বল হস্তান্তর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৭

remove_red_eye

১০

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেলাল হোসেনের কাছে ২৫০টি কম্বল এবং নির্দিষ্ট ব্যবস্থাপনায় আরও ২০০টি কম্বল হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আশা ভোলা ডিস্ট্রিক্ট সিনিয়র ম্যানেজার মফিজুল ইসলাম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন, অডিটর ম্যানেজার ফজলুল করিম, শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম হাওলাদার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মনির হোসেন, আরিফুল ইসলাম, ফারুকুজ্জামান, মিন্টু সিকদারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
আশা’র পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব এবং মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে।
এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।