চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৩
৩১৮
চরফ্যাশন প্রতিনিধি : নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের নির্বাচনী মাঠ। ধানের শীষের পক্ষে গ্রাম থেকে গ্রামে উঠান বৈঠকে প্রতিদিনই সমবেত হচ্ছেন হাজার হাজার নারী ভোটার।
সকাল থেকেই চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাঁচ নম্বর ওয়ার্ডের মালে বাড়ির উঠান বৈঠকে মানুষের ঢল নামে। নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা কেউ বাদ যাননি। কোথায় যাচ্ছেন এমন প্রশ্নে গ্রামের সাধারণ মানুষদের একটাই উত্তর, নেতা আইবো।
বৃহস্পতিবার আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে অন্তত ৩ থেকে ৬ হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। এর মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয়দের মতে, চরফ্যাশনের ইতিহাসে কোনো নির্বাচনে নারীদের এমন ব্যাপক অংশগ্রহণ আগে কখনো দেখা যায়নি।
নির্বাচনী এলাকা ভোলা-৪ এর অন্তর্ভুক্ত ২১টি ইউনিয়নে প্রতিদিন মহিলা ভোটারদের নিয়ে ৫২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব বৈঠকে হাজার হাজার নারী ভোটার অংশ নিচ্ছেন, যা যেকোনো নির্বাচনের ক্ষেত্রে এক বিরল দৃষ্টান্ত বলে জানিয়েছেন স্থানীয় বয়োজ্যেষ্ঠরা।

এই বিশাল নারীসমাগম দেখে নিজেরাও বিস্মিত হয়েছেন আব্দুল্লাহপুর ইউনিয়নের নির্বাচন সমন্বয়কারী ও চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দীপুফরাজী এবং তার নেতাকর্মীরা। তারা দিন-রাত পরিশ্রম করে এই জনসমাগমকে সুসংগঠিত করছেন।
উঠান বৈঠকে অংশ নেওয়া নারীরা জানান, তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী, যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে কাজ করতে এসেছেন। অনেকেই আগেই ধানের শীষ প্রতীকের পক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে নাম নিবন্ধন করেছেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ ভাবনা এবং নারী উন্নয়নে বিএনপির অবদান তুলে ধরা হয়। বক্তারা বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এসময় আব্দুল্লাহপুর ইউনিয়নের নির্বাচন সমন্বয়কারী চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দীপুফরাজী বলেন, নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের সন্তান। তিনি নির্বাচিত হলে চরফ্যাশনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করবেন। চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী ও মাদক কারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ভোটের দিন পর্যন্ত এসব অপরাধীদের শোধরানোর সুযোগ দেওয়া হচ্ছে। এরপরও কেউ অপরাধে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধমুক্ত চরফ্যাশন গড়তে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।
১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ চরফ্যাশন হবে নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ।
উঠান বৈঠকে চরফ্যাশন উপজেলা বিএনপি, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত