অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

প্রেমের টানে ভোলায় আসা তরুণীকে পালাক্রমে ঘটনায় থানায় মামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩৭

remove_red_eye

১৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রেমের টানে সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় আসা এক তরুণীকে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার কিশোরীকে ভোলা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। ভিকটিমের বয়স ১৬ বছর। তিনি সুনামগঞ্জের শ্রী-নারায়নপুর এলাকার বাসিন্দা। তার প্রেমিক মো. সজিব মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। সজিব চট্টগ্রামের একটি গার্মেন্টসে কাজ করেন।  
মো. সজিব জানান, তারা দুজন বিয়ে করার জন্য বুধবার মনপুরায় সজিবের দাদীর বাড়িতে আসেন। বৃহস্পতিবার  স্থানীয় প্রভাবশালী মাকসুদ ও আল আমিন নামে দুই ব্যক্তি তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে দেবে এমনটা বলে সজিব এবং ভিকটিমকে মনপুরার তালতলী বেড়িবাঁধের এলাকায় নিয়ে আসে। সেখানে মাকসুদ ও আল আমিনরা সজিবকে বেধরক পিটিয়ে আহত করে এবং তরুনীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এক পর্যায়ে বৃহস্পতিবার মধ্যরাতে সজীব পাশ্ববর্তী এক বাড়িতে ছুটে গিয়ে ঘটনাটি জানান। তখন বাড়ির লোকজন তরুণীকে খুঁজতে বের হয়। পরে অচেতন অবস্থায় বেড়িবাঁধের পাশে পদে থাকতে দেখে তাকে উদ্ধার করে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই ভিক্টিক তরুণীকে হেফাজতে নেয়।
মনপুরা থানার ওসি ফরিদ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদি হয়ে মনপুরা থানায় মামলা করেছেন। তাকে মেডিকেল চেকাপের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। 

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...