অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার পর এবার ডিএমপিতেও সেরা ওসি হলেন আবদুল্লা আল মামুন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩

remove_red_eye

৪১৮

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলার পর এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশেও (ডিএমপি) ৫০টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। ডিসেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয় বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছে।  

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় ডিএমপি কমিশনার জনাব শেখ মো: সাজ্জাদ আলী, এনডিসি শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ মোঃ আব্দুল্লাহ আল মামুনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

মোঃ আব্দুল্লাহ আল মামুন এর আগেও কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৫ সালের জানুয়ারি মাসে ভোলার তজুমদ্দিন থানায় কর্মরত থাকাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। সে সময় ভোলা জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পদক তুলে দেন।

ভোলায় অর্জিত সেই ধারাবাহিক সাফল্য বজায় রেখে বর্তমানে ডিএমপির চকবাজার মডেল থানায়ও নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন। ডিএমপির মতো গুরুত্বপূর্ণ মহানগর এলাকায় দায়িত্ব পালন করে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে সাধারণ মানুষের সেবায় কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।’

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...