অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৬ রাত ১১:৫৯

remove_red_eye

৩০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ (সদর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 
সোমবার (১২ জানুয়ারি) বিকালে তার মনোননীত আইনজীবী এ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। ফলে বিএনপি জোটের হয়ে গরুর গাড়ি প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়বেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। 
 
ভোলা জেলা রিটানিং অফিসার ও ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান সাংবাদিকদের জানান, সোমবার বিকালে গোলাম নবী আলমগীরের মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন আইনজীবীর মাধ্যমে পেয়েছেন। নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়েছে।
এর আগে রবিবার (১১ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার বরাবর দাখিলকৃত এক লিখিত আবেদনে গোলাম নবী আলমগীর এ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেতকে তার মনোনয়নপত্র প্রত্যাহারের  ক্ষমতা প্রদান করেন। আবেদনে উল্লেখ করা হয়, এ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেতকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার সংক্রান্ত সকল প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য তাঁর পক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। আবেদনে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন দাখিলসহ সংশ্লিষ্ট সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আইনজীবী মো. আমিরুল ইসলাম বাছেত ।
জানা গেছে, গোলাম নবী আলমগীরের ১১ জানুয়ারী স্বাক্ষরিত মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদনটি ১২ জানুয়ারি রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন। যা ০৩ জানুয়ারির যাচাইয়ে বৈধ হিসাবে গণ্য হয়। ব্যক্তিগত কারণে উক্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে প্রতিদ্বদ্বিতা করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর মোঃ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলণের মোঃ ওবায়দুর রহমান, এনপিপি’র মোঃ মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মোঃ আইনুর রহমান জুয়েল ও ইসলামীক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...