অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র ১৪৩৩

ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি আটক-২১

মো: ইয়ামিন

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৩

remove_red_eye

২৬২

মো: ইয়ামিন : ভোলায় ২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে ২১ জন পরীক্ষার্থী ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে স্পাই ইয়ার বাডস, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

শনিবার প্রেস রিলিজের মাধ্যমে  এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সোহান সরকার, পিপিএম-সেবা।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে ভোলা সদর মডেল থানাধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে হলে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা তল্লাশি চালিয়ে অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের শনাক্ত করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে হেফাজতে নেয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড সদৃশ ইলেকট্রনিক ডিভাইস ৫টি, স্পাই ইয়ার বাডস ৫টি এবং মোবাইল ফোন ১৩টি।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা নং-১৯ (তারিখ: ১০/০১/২০২৬) রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জালিয়াতি চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ সুপার ভোলা’র নির্দেশনায় একটি শক্তিশালী তদন্ত টিম গঠন করা হয়েছে। মামলাটি সরাসরি তদারকি করছেন পুলিশ সুপার।
ভবিষ্যতে নিয়োগ ও পাবলিক পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে।

মোঃ ইয়ামিন

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

আরও...