অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে জুন ২০২৬ | ১৩ই আষাঢ় ১৪৩৩


ভোলায় কাফনের কাপড় পরে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৬ রাত ১১:৩৪

remove_red_eye

৫১০

ভোলা-১ আসনে ধানের শীষের প্রার্থী বহাল রাখার দাবী



এইচ আর সুমন :  ভোলায় বিএনপির বিক্ষুব্দ নেতাকর্মীরা কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গোলাম নবী আলমগীরের দলীয় মনোনয়ন বহালের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেক নেতাকর্মী সাদা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ভোলা-১ আসনে বিএনপির মিত্র প্রার্থী হিসেবে যাকে বিবেচনা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না। অথচ ফ্যাসিবাদী সরকারের সময় সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গোলাম নবী আলমগীর। তাই তাকেই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করতে রাজি নন। প্রয়োজনে সংশ্লিষ্ট মিত্র দলকে আলাদাভাবে নির্বাচন করার আহ্বান জানানো হয়। এ সময় দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বক্তারা বলেন,আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম ও  স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম। আমরা শহীদ নুরে আলম ও আব্দুর রহিমের রক্ত বৃথা যেতে দিবো না। 
সমাবেশ বক্তারা আরো বলেন, বিগত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। টানা দুই দশকের বেশি সময় জেলা বিএনপি নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। হামলা-মামলা, নির্যাতনের শিকার হাজারো নেতা-কর্মী। কিন্তু সংসদ নির্বাচন এলেই শরিক দলকে ছেড়ে দেওয়া হয়। বারবার ছেড়ে দিলেও কেন্দ্রের সিদ্ধান্তে অবিচল থেকে শরিক দলের পক্ষে কাজ করেন নেতা-কর্মীরা। তবে এবার প্রাথমিক তালিকায় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ায় উজ্জীবিত হয় তৃণমূল। হঠাৎ আসনটি মিত্র দল বিজেপিকে ছেড়ে দেওয়ার সিদ্বান্তের খবরে ভেঙে পড়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। এখন আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে চুড়ান্ত ভাবে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে  বহাল রাখার জন্য দাবী জানানো হয়।  দাবি না আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ার দেন বিএনপি নেতাকর্মীরা। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক ইসমাইল কাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিক্সন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহাজাদি ইয়াসমিন,সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু, ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সমাবেশ শেষে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নেতা-কর্মীরা জানান, একই দাবিতে আজ শনিবার বিকেল ৪টায় আবারও সমাবেশ করা হবে।
উল্লেখ্য, ভোলা-১ আসন থেকে ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর বিএনপি দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই বাছাইতে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। 


মোঃ ইয়ামিন



ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না :  মির্জা ফখরুল

গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না : মির্জা ফখরুল

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে চীন: শি জিনপিং

বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে প্রস্তুত চীন

বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে প্রস্তুত চীন

বিদায়ের ঘোষণা থেকে ইতিহাসের শিখরে, ১০ বছরে মেসির অবিশ্বাস্য রূপকথা

বিদায়ের ঘোষণা থেকে ইতিহাসের শিখরে, ১০ বছরে মেসির অবিশ্বাস্য রূপকথা

ভোলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভোলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত-২০

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত-২০

আরও...