অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বৃক্ষরোপণে প্রথম পুরস্কার পেল ভোলার প্রকৃতি ও জীবন ক্লাব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৩

remove_red_eye

২৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে বৃক্ষরোপণে প্রথম পুরস্কার অর্জন করলো প্রকৃতি ও জীবন ক্লাব, ভোলা। বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ স্বীকৃতি প্রদান করা হয়। গত বছরও ক্লাবটি প্রথম পুরস্কার অর্জন করেছিল।  
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনারম্ভর এক অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করেন প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাতা এবং চ্যানেল আই-এর পরিচালক মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ক্লাবের উপদেষ্টা ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ও প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি জাবির হাসনাইন ডিকেন।
বৃক্ষরোপণ কার্যক্রমে ধারাবাহিকতা ও সুসংগঠিত উদ্যোগের জন্য এবারও সংগঠনটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। চলতি বছরে ভোলা জেলায় বাংলালিংক, জেলা কৃষি অধিদপ্তর ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস) এর সহযোগিতায় ভোলা জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ ও রোপন করা হয়।

এ বিতরণ কার্যক্রমের মধ্যে দেশের ৬৪টি জেলার মধ্যে ভোলা জেলা প্রথম পুরস্কার অর্জন করে। প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলা, যা স্থানীয়ভাবে পরিবেশ রক্ষা ও সবুজায়নে একটি উল্লেখযোগ্য ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলা। ক্লাবটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন চ্যানেল আই’র ভোলা জেলা প্রতিনিধি ও ভোলার বাণীর সম্পাদক মো: হারুন অর রশীদ।

মোঃ ইয়ামিন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...