বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৬ রাত ১২:০০
২২২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মাফিয়া নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে।সুতরাং জনগন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং প্রত্যেক ভোটার আশা নিয়ে আছেন এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
তিনি শনিবার (৩ জানুয়ারি) ভোলা রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের এ নির্বাচনটির উপর দেশবাসী আস্থা রেখেছে।দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে।আশা করি সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন বর্তমান সরকার ও নির্বাচন কমিশন উপহার দিতে পারবেন।
মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বলেছেন,আশা করি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনের জন্য জনগন দীর্ঘদিন অপেক্ষা করে আছে। ১৬ বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নি। ১৬ বছর আগে যে তরুন ভোটার হয়েছিলো এ ১৬টি বছর ভোট প্রয়োগ করতে ব্যার্থ হয়েছে স্বৈরশাসকের কারনে। প্রত্যেক ভোটার আশা নিয়ে আছেন এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।আমাদের এ নির্বাচনটির উপর দেশবাসী আস্থা রেখেছে। তিনি বলেন, ইতোমধ্যে কয়েক জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তাদের হত্যা করা হয়েছে। জনমনে অনেক সন্দেহ রয়েছে। তারা আতঙ্কিত যে, আগামী নির্বাচনে যে সময় বাকী আছে এসময় আরও হত্যাকান্ড চালানোর জন্য মাফিয়া দল আওয়ামী লীগ সচেস্ট থাকবে । তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেয়া হবে। তাদের জন্য অভয়াশ্রম গড়ে তুলেছে ভারতের বিভিন্ন জায়গায়। বাংলাদেশ ও বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসাবে পরিচিতি লাভ করা শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে- এটাই আমরা আশা করি।
এ সময় ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত