অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরার ১৪৭ জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া-মুনাজাত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

২৩৫

মোঃ সজীব মোল্লা, মনপুরা : ভোলার মনপুরায় ৫টি ইউনিয়নে ১৪৭ টি জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মুনাজাত করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। পরে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

শুক্রবার জুম্মা নামাজের পর ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যোগে এই দোয়া-মুনাজাতের আয়োজন করা হয়।

এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হোসেন হাওলাদারের উদ্যোগে চরফৈজুদ্দিন জামে মসজিদে জুম্মা নামাজের পর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে মুসল্লীদের মাঝে তবারক বিতরন করা হয়।

এই সময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রত্যেক জামে মসজিদের পেশ ইমাম।

উপজেলার প্রত্যেকটি জামে মসজিদে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামাদল, মৎস্যজীবিদলের নেতা-কর্মীদের দায়িত্বে দোয়া-মুনাজাত পালিত হয় বলে জানান আসন্ন সংসদ নির্বাচনে মনপুরা উপজেলা কমিটির দায়িত্বরত অন্যতম সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল মন্নান হাওলাদার ও উপজেলা বিএনপির সহসভাপতি ও নির্বাচন পরিচালা কমিটির সদস্য ডাঃ কামাল উদ্দিন। 

এই ব্যাপারে মনপুরা উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন হাওলাদার জানান, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ বেহেস্ত দান করে। আমাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভাইয়ের উদ্যোগে প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত করা হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, যুগ্নসাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও সদস্য সচিব শাহিন সহ অন্যান্যরা।

মনপুরা মোঃ ইয়ামিন

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...