অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২০ রাত ১০:২২

remove_red_eye

৯০৯

 বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ফারজানা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারজানা বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাম ক্যাশব গ্রামের মোঃ কালু ডাইভারের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী। শনিবার (২৯ আগস্ট) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মাদ্রাসা ছাত্রী ফারজানার মৃত্যু নিয়ে এলাকায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

নিহত ফারজানার দাদী জুলেখা বেগম(৮০) জানান, আমার ৪ ছেলে ও ৩ মেয়ে সবাই আলাদা থাকে। ফারজানার বাবা ঢাকায় ড্রাইভারের কাজ করায় তার বাবা-মা দুই জনই ঢাকায় থাকে। গ্রামের বাড়িতে আমি ও আমার নাতনী ফারজানা থাকি। ভালভাবেই আমরা বসবাস করছিলাম। কিন্তু হঠাৎ আমাদের বাড়ির পাশের ইউসুফ ও তার স্ত্রী মিনারা গত শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঘরে এসে তার ছেলে কামালের সাথে  আমার নাতনীর প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তুলে নাতনীতে দুই জন আমার সামনে মারধর শুরু করে। মারধর করে আমাদের হুমকি দিয়ে চলে যায়।  তবে আমার নাতনী বিষয়টি অস্বীকার করেন।

তিনি আরো জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (২৯ আগস্ট) সকালে আবারও মিনারা আমার ঘরে মরিচের গুড়া নিয়ে এসে নাতনীর শরীরে গোপন অঙ্গে লাগবে বলে জোর-জবদস্তি শুরু করে। এসময় আমি মিনারাকে বাঁধা দিয়ে সে আমাকে ধাক্কা দিলে আমি খাটের সাথে বাড়ি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান ফিরে দেখি আমার আদরের নাতনী ফারজানা ঘরের আড়ার সাথে ঝুলছে। এসময় আমি ডাকচিৎকার করলে স্থানীয়রা ছুঁটে আসে। ফাজানাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মাজাহারুল আমীন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পঠিয়েছি। তবে এটি হত্যা না কি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট আসলে পরিস্কার হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে তা নেয়া হবে।

তিনি আরো জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তবে এঘটনার পর থেকে ইউসুফ, মিনারা ও তাদের সন্তান কামাল পলাতক রয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...