বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৪
২৫৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ ভোলার বিএনপি নেতাকর্মীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীরা আসতে শুরু করে। প্রিয় নেত্রীর মৃত্যুর খবরের এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এছাড়া খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে জেলা বিএনপির কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা এবং দলীয় পতাকা। আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত ও খতমের। সেখানে আলেম ওলামারা কোরান খতম দোয়া শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, ভোলা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আরজূ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরীর রবিন, সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ন আহবায়ক জাকির হোসেন মনির, মীর রনি, আশরাফ উদ্দিন বাপ্পি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার সিনিয়র যুগ্ন সম্পাদক নিয়াজ মিয়াজী,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বিল্লাল, জিয়া পরিষদের ভোলা জেলা আহ্বায়ক নূরনবী তালুকদার, সদস্য সচিব আকবর হোসেন, ভোলা জেলা সাইবার দলের সদস্য সচিব খন্দকার আরিফ প্রমুখ।
এসময় সাংবাদিকদের কাছে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন আপোষহীন নেত্রী এবং ঐক্যের প্রতীককে হারালেন এবং বিএনপি নেতাকর্মীরা হারালেন তাদের অভিভাবক। এদিকে ঢাকায় আগামী কালের খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোলা থেকে নেতা-কর্মীরা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিকেল নাগাদ জেলার ৭ উপজেলা থেকে অর্ধলক্ষাধিক বিএনপি নেতা-কর্মী জানাজায় অংশগ্রহণের জন্য ভোলা থেকে রওনা হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত