অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৫ রাত ১০:২১

remove_red_eye

২৪৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ধান–চাউল আড়ৎ মালিক সমিতির তিন বছরের জন্য নতুন পূর্ণাঙ্গন কমিটি গঠন করা হয়। ভোলা সদর ভোলায় ধান ও চাউল আড়ৎ মালিকদের বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়েছে ।

ভোলা জেলা ধান, চাউল আড়ৎ মালিক সমিতি-এর উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব মো. ফয়ছেল। সভায় সমিতির বিগত বছরের আয়-ব্যয় হিসাবসহ সার্বিক কার্যক্রম, বিভিন্ন সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনার একপর্যায়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৫–২৬, ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত কার্যকরী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. ফয়ছেল। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলহাজ্ব মো. এফরানুর রহমান মিথুন মোল্লা। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মো. আলমগীর হোসেন চাকলাদার ও আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব মো. আমিনুল ইসলাম সংগ্রাম এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আ. রাজ্জাক (লাল মিয়া)। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কালিমুল্লাহ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জামাল উদ্দিন খান, কোষাধ্যক্ষ মো. ছগির আহমেদ, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, আইন ও ক্রিয়া সম্পাদক মো. মঞ্জুর রহমান এবং প্রচার সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন নির্বাচিত হন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. ইলিয়াস মিয়া, মো. শাহে আলম ও মো. আতিকুর রহমান। সভায় উপদেষ্টা মণ্ডলীও ঘোষণা করা হয়। উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মো. মোসলেউদ্দিন মিয়া, মো. মোশারেফ হোসেন মিয়া, মো. জাহাঙ্গীর মিয়া, মো. খালেক মিয়া ও মোহাম্মদ আলী মিয়া।

সভায় সিদ্ধান্ত মোতাবেক সকল সদস্যকে নিয়মিত মাসিক চাঁদা পরিশোধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি শুক্রবার ধান ও চালের আড়ৎ সাপ্তাহিক বন্ধ থাকবে, যা সকল সদস্যকে মেনে চলার অনুরোধ জানানো হয়। যারা এখনো সমিতির সদস্য হননি, তাদের দ্রুত সদস্য হওয়ার আহ্বানও জানানো হয়।

মোঃ ইয়ামিন

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...