চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০২
৩১১
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে চরফ্যাশন প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে জমির মালিকদের একজন সুলাইমান সাগর অভিযোগ করেন, সম্প্রতি আমিনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হালিমাবাদে আমাদের পারিবারিক ৯ একর ৬০ শতাংশ জমিতে প্রতিপক্ষ বেলাল লোকজন নিয়ে জোরপূর্বক ধান কেটে নিতে পারে এই আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হই। আদালত উভয় পক্ষের মধ্যে স্থিতিবস্থাসহ শান্তি শৃঙ্খলা বজার রাখতে চরফ্যাশন থানাকে নির্দেশ দেয়। কিন্তু এরই মধ্যে প্রতিপক্ষ কলিমুল্যার সন্তান বেল্লাল ও এমরান এবং মৃত আবু তাহেরের সন্তান নুরুদ্দিন ও হোসেন মিলে গত রবিবার বিকালে মেশিন দিয়ে আমাদের সম্পূর্ণ ক্ষেতের ধান কেটে নিয়ে যায়। বেল্লালের নেতৃত্বে এরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে তোয়াক্কা করেনা, আমাদের শত বছরের দখলীয় জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ায়, আমরা আইনী ব্যবস্থা নেব। ইতিমধ্যে চরফ্যাশন থানার ওসিকে জানিয়েছি। অভিযুক্ত বেল্লাল বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি, কারো বিরুদ্ধে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত