বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৫৭
৫১৭
এইচ আর সুমন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জোলা সেচ্ছাসেবক দলের আহŸায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব মুনতাসির আলম চৌধুরীর রবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহŸায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ন আহবায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, লুকু চৌধুরী আশরাফ উদ্দিন বাপ্পি আশরাফুল আলম ফিরোজ কামাল মোল্লা কামাল মেম্বার কামাল পাশা এমদাদ হোসেন, যুবরাজ সপন গোলদারসহসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি প্রবাস থেকেই যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তারা আরো বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবে। ভোলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত