বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৭
৪৪৬
এইচ আর সুমন : ভোলা একটি সম্ভবনাময় জেলা অথচ দূর্নীতির কারনে ভোলা পিছিয়ে আছে। রাস্তাঘাট নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বছর শেষ না হতেই রাস্তা শেষ হয়ে যায়। আমি বিজয়ী হলে ভোলায় এ সকল অনিয়ম হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভোলা সদর-১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যতে গোলাম নবী আলমগীর আরো বলেন, ভোলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে, ভোলাতে কোন চাঁদাবাজি চলবে না। ভোলার গ্যাস দিয়ে ভোলায় শিল্প-কারখানা করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তিনি সকলকে আগামী বছর (১২ ফেব্রুয়ারি)-তে অনুষ্ঠিত্ব্য নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরসামাইয়া ইউনিয়ন নির্বাচনী সমন্বয়কারী আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক আবদুল কাদের শেলিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আবদুল কাদের বিপ্লব প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত