অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার চার আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪৯

remove_red_eye

৩১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোলার চারটি আসনে বিভিন্ন দলের ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ভোলা-১ আসনে ৫ জন, ভোলা-২ আসনে ৪ জন, ভোলা-৩ আসনে ৩ জন ও ভোলা-৪ আসনে দুজন।
প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
ভোলা-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ গোলাম নবী আলমগীর, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা ওবায়েদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহাম্মদ জিয়াউর রহমান ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মিজানুর রহমান।
ভোলা-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, আমজনতার দলের মো. আলাউদ্দিন ও স্বতন্ত্র তাছলিমা বেগম।
ভোলা-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মুহা. নিজামুল হক ও ইসলামী আন্দোলনের মো. মোসলেহ উদ্দিন।
ভোলা-৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও ইসলামী আন্দোলনের এ কে এম কামাল উদ্দিন।
ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...