বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪১
২১০
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা কমিয়ে একটি শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন।
একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের যে উত্তেজনা চলছে তা দ্রুত প্রশমনে উপায় খোঁজার আহ্বান জানান তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়া দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে উত্তেজনা কমানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি যত দ্রুত সম্ভব করা উচিত।
তিনি বলেন, রাশিয়া বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না। তবে রাশিয়া মনে করে, দুই দেশের সম্পর্ক বর্তমানে যে স্তরে রয়েছে সেখান থেকে উত্তেজনা যেন আর বাড়তে না পারে, সেজন্য একটি উপায় খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ হবে।
এ প্রসঙ্গে আলেকজান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন আরও বলেন, (বাংলাদেশ-ভারত) দুই দেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক বিশ্বাস ও আস্থার ওপর।
তিনি নির্বাচন কমিশনের ঘোষিত তারিখকে স্বাগত জানিয়ে বলেন, আশা করছি নির্বাচন পূর্বনির্ধারিত সময় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাষ্ট্রদূত জানান, তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত