অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৬ রাত ০৮:৩১

remove_red_eye

১৬৩

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা বন্ধ রাখতে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিফাত বিন সাদেক। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমাদ আকন্দসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন দেশের নির্ধারিত নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়ও বন্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণে সরকারের এ নিষেধাজ্ঞা কার্যকর করতে লালমোহন উপজেলায় প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
সভায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে নিয়মিত অভিযান ও টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। নদীপথে নজরদারি বাড়ানোর পাশাপাশি মাছ পরিবহন, মজুত ও বিক্রির ক্ষেত্রেও প্রশাসনিক তৎপরতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া মা ইলিশ রক্ষায় জেলে ও মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। নিষেধাজ্ঞার উদ্দেশ্য ও এর সুফল সম্পর্কে জেলেদের অবহিত করতে প্রচার-প্রচারণা চালানো এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সম্পৃক্ত করার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে নদী ও সাগরে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই নির্ধারিত ২২ দিন মা ইলিশ রক্ষায় সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। একই সঙ্গে জেলেদের বিকল্প সহায়তা ও সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...