অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আমরা সবাই মিলে এই জায়গায় বাস করি। শহর শুধু একজনের নয়, গ্রামও কারও একার নয়—সবাই মিলে আমাদের বসতি ও নগর গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ এবং নগরায়ন করতে হবে।
তিনি বলেন, অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ, জলাশয় ভরাট, খাল দখল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই বসতি স্থাপনের ক্ষেত্রে সরকারি পরিকল্পনা ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
জেলা প্রশাসক আরও বলেন, সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থানের সুযোগ নিশ্চিত করা টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। শহর ও গ্রামের উন্নয়নকে সমন্বিত করে ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পিত বসতি গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবদুল্লাহ আল মামুন এবং সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম।
এ ছাড়া গণপূর্ত অধিদপ্তর, ভোলার নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দ্রুত নগরায়নের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। নিরাপদ ও টেকসই বসতি গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভার আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...