মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৮
৪৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার বাসিন্দাদের সংকটাপন্ন মুহুর্তে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 'শহীদ ওসমান হাদি' নামে একটি নৌ অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড.এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নৌপরিবহন মন্ত্রনালয়ের পক্ষ থেকে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে স্থানীয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে নৌ অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন তিনি।
এবিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমাদুল হোসেন বলেন,বিগত দিনে বৈরী আবহাওয়া থাকলে জরুরি মুহূর্তে মনপুরার বাসিন্দা ভোলা-বরিশাল গিয়ে উন্নত চিকিৎসা নিতে বেগ পেতে হতো। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা মহোদয় একটি নৌ অ্যাম্বুলেন্স প্রদান করেছেন,এটি দ্বীপের মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা জরুরি মুহূর্তে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
এসময় ভোলা স্থানীয় সরকারের উপপরিচালক মো.মিজানুর রহমান,মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত