লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩
৩৪৮
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধাদের।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন, ওসি মো. অলিউল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে দৃষ্টিনন্দন ডিসপ্লের মাধ্যমে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের নানা রূপ, ভাষা, সংস্কৃতি, কৃষি, প্রকৃতি, ইতিহাস ও উন্নয়নের প্রতিচ্ছবি।
ডিসপ্লেতে ধরা পড়ে ঐতিহ্য ও অগ্রগতির গৌরবময় বাংলাদেশও। এছাড়া হা-মীমের শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজে প্রতিটি পদচারণায় প্রকাশ পেয়েছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকার। এতে মুগ্ধ হন অতিথিরা। ডিসপ্লে এবং কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক