বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৪২
২৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার ভোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

এরপর মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কায়সার সহ ভোলা পৌর ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও ভোলা শহরের যোগীরঘোল বধ্যভূমিতেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হয়। সকালে ভোলার গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীরা নানান ডিসপ্লে প্রদর্শন করে। এ সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত