অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে জামায়াতের বিজয় র‍্যালি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৭

remove_red_eye

২৩৭

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয়  র‍্যালি মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়।
র‍্যালিটি চরফ্যাশন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে বলেন, “ডিসেম্বর মাস বিজয়ের মাস। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো প্রকৃত বিজয় অর্জন করতে পারিনি। ১৯৭১ সালে সাম্য, মানবিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তাদের স্বপ্ন আজও পূরণ হয়নি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন  চরফ্যাশন পৌরসভার আমির অধ্যাপক মামুন আলম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিবুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা জামায়াতের কর্ম ও পরিষদ সদস্য সরোয়ার হোসেন এবং যুব বিভাগের সভাপতি জহিরুল ইসলাম ।
র‍্যালি ও সমাবেশে উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি ও সমাবেশ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...