বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০২
৮৬
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লিবিয়ার চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানোর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
লিবিয়ার বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাস নিরবচ্ছিন্ন ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সোমবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত আইওএমের মাধ্যমে দ্রুত প্রত্যাবাসনের জন্য অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বলে দূতাবাস সূত্রে জানানো হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, ত্রিপলি ও মিসরাতা থেকে এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিকে সফলভাবে দেশে ফেরানো হয়েছে। তবে বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে ফেরার অপেক্ষায় থাকা অনেক অভিবাসী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাইছেন। এ কারণে এসব অভিবাসীর দ্রুত প্রত্যাবাসনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আইওএমকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিপদগ্রস্ত ও বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, বহির্গমন ছাড়পত্র সংগ্রহ এবং সার্বিক লজিস্টিক সহায়তা দিতে সক্রিয় ভূমিকা রাখছে।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও বাংলাদেশের অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসনে সমন্বিত সহায়তা দেবে আইওএম।
আইওএমের চিফ অব মিশন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষায় দূতাবাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আশ্বাস দেন, বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে নিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনে আইওএম সর্বাত্মক সহযোগিতা করবে।
বৈঠকে উভয়পক্ষ লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
মনপুরায় প্রেমের টানে আসা কিশোরীকে গণধর্ষণ
তজুমদ্দিনে ভাতিজির জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো চাচার
ভোলায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা ।। লঞ্চ থেকে আটক স্বামী
গংগাকীর্তিতে দুই দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
ভোলায় জেলা পর্যায়ে ৫৪তম জাতীয় স্কুল মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘হ্যাঁ’ ভোট দিলে চুরি ও অপশাসন বন্ধ হবে: প্রেস সচিব
জোটে নয়, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক
উত্তরায় আগুনে নিহত বেড়ে ৬, সবাই দুই পরিবারের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ