অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৩৪৯

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ)। এছাড়া বহিষ্কৃত হন দুইজন।

ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন; অর্থাৎ গড় পাস ৬৬ দশমিক ৫৭ শতাংশ। তাদের মধ্যে ছাত্র ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং ছাত্রী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)। 

ফল দেখা যাবে যেভাবে
ভর্তিচ্ছুরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bd প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। সেখানে মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ এবং পুনর্নিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে। উত্তরপত্র ‘ওএমআর বা আইসিআর’ মেশিনে পরীক্ষা করা হয়েছে। ভর্তির জন্য সাধারণ আসন ও সংরক্ষিত আসনসমূহে প্রার্থীর জাতীয় মেধা ও পছন্দক্রম অনুসারে আসন বণ্টন করা হয়েছে।

সংরক্ষিত আসনসমূহে ও নিজ নিজ শ্রেণির দাবিদারদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীর অর্জিত মেধাক্রম এবং কলেজ পছন্দের ভিত্তিতে প্রার্থী কোনো কলেজে ভর্তি হবেন, তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি।

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬টি। এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস এক হাজার ৪০৫টি। অর্থাৎ, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স এক হাজার ৯৫০টি আসন।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...