অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

হাসিনার কর্মকাণ্ডে উদ্বেগ, প্রণয় ভার্মাকে তলব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২

remove_red_eye

২৩৪

আসন্ন সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে পলাতক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে তার সমর্থকদের প্রতি উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখায় ভারত সরকারের কাছে গুরুতর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের বিচার বিভাগ কর্তৃক প্রদত্ত সাজা ভোগের জন্য শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশবিরোধী কার্যকলাপের বিষয়েও হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর মধ্যে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠিতকরণ ও সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ভারত সরকারকে এসব ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং যত দ্রুত সম্ভব তাদের বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয়, তবে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকবে বলে আশা করা হচ্ছে।

এ সময় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় রয়েছে এবং এ ক্ষেত্রে তার দেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...