বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩
২০৪
ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। হাদির সমর্থকদের মতে, এ ঘটনায় জড়িতরা আগে থেকেই হাদিকে অনুসরণ করছিল এবং তার নির্বাচনি প্রচারণায় লিফলেট বিতরণেও অংশ নিয়েছিল।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়নগর বক্স কার্লভার্ট রোডের ডিয়ার টাওয়ারের সামনে এ কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য মো. সাফিউর রহমান।
সাফিউর রহমান বলেন, হাদি ভাই আগে থেকেই ঘোষণা দিয়েছিল ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ক্যাম্পেইন করবেন। ঘোষণা অনুযায়ী দলীয় সবাই সেখানে উপস্থিত হচ্ছিলেন। এসময় ওই দুই দুর্বৃত্তও উপস্থিত ছিলেন। তারা গত সপ্তাহেও একদিন আমাদের সঙ্গে ক্যাম্পেইন করেছিল। সব সময় মাস্ক পরা থাকতো তাদের, কোনো সময় তা খুলতো না। পিআর টিম তাদের ছবি তুলতে চাইলে তারা বলেছেন, ‘মাস্ক খুলা যাবে না, ঝামেলা আছে।’ তাই ছবিগুলো মাস্কের ওপর দিয়েই তোলা হয়। আমাদের কাছে সেই ছবিও রয়েছে।
ইনকিলাব মঞ্চের এ নেতা বলেন, এরপর ক্যাম্পেইন শেষ হলে সবাই নিজের পথে চলে যায়। হাদি ভাইয়ের সঙ্গে তখন নয়জন ছিলেন। তারা তিনটি রিকশা নিয়ে রিকশা প্রতি তিনজন করে যাত্রা শুরু করেন। প্রথম রিকশায় হাদি ভাইসহ তিনজন ছিলেন। তারা খলিল হোটেলের সামনে একটি মসজিদে নামাজ পড়ে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। নামাজ শেষে মসজিদের মুয়াজ্জিনও তাদের সঙ্গে রিকশায় ছিলেন। পরে তারা হাইকোর্টের সামনে খাওয়া সেরে ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়ার কথা ছিল, যেখানে রাতে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল।
তিনি বলেন, হাদি ভাই ও তার সঙ্গে থাকা কয়েকজন মসজিদে নামাজ পড়ার সময় ওই দুই দুর্বৃত্ত বাইরে দাঁড়িয়ে ছিলেন। নামাজ শেষ করে তারা তিনটি রিকশায় হাইকোর্টের সামনে খেতে যাচ্ছিলেন, তখন ওই দুইজন মোটরসাইকেলে রিকশার সঙ্গে চলে আসে। এরপর হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে গুলি করে পালিয়ে যায় তারা।
ওই দুইজন আগে থেকেই আমাদের সঙ্গে ছিল। কয়েকদিন তারা আমাদের প্রোগ্রামেও এসেছে এবং লিফলেট বিতরণে অংশ নিয়েছে। মোটামুটি আমাদের সঙ্গে পরিচয় গড়ে উঠলেও তারা কখনো মুখ দেখায়নি, সবসময় মাস্ক পরে থাকতো।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত