লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭
৩৫৮
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে প্রত্যেকটি পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্ছার হতে হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত আলোচনা করলে শিক্ষার্থীরাও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হবে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটন'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজওয়ানুল হক , সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাসুদ তালুকদার, ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কুন্তলা সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলালসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত