অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোটে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৬

remove_red_eye

২৩০

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রধান বিচারপতি এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন সিইসি। সেই বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, আমরা নির্বাচনি ট্রেনে উঠে গেছি। এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে।

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা সৌজন্য সাক্ষাৎ বা কার্টেসি কল ছিল। প্রধান বিচারপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান সিইসি।

রেওয়াজ অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সিইসি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তবে এবার তিনি একাই গিয়েছিলেন ইসি সচিবকে নিয়ে। অন্য কমিশনাররা ছিলেন না।

জানা গেছে, সীমানাসংক্রান্ত মামলা ও তফসিল ঘোষণার পর যেকোনো রিট যাতে নির্বাচনি কাজে বাধা না দেয়, সে বিষয়ে আলোচনা হয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার বা বৃহস্পতিবার এ তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল ঘোষণার ভাষণ সম্প্রচারের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও আভাস পাওয়া গেছে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...