অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৮

remove_red_eye

২১৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসমুখর নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নেওয়া হচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। বাহিনীগুলোর প্রশিক্ষণ কেমন হচ্ছে সে মান দেখার জন্য আমরা যাবো। আশা করছি জানুয়ারির ভেতর প্রশিক্ষণ সমাপ্ত হবে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসমুখর নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নেওয়া হচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। এজন্য যে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা নেই সে এলাকায় বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে।

বডিক্যামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বডিক্যামেরা নির্বাচনের সময় থাকবে।

সম্প্রতি রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রংপুরে আমাদের কলিগ একজন পুলিশে আরেকজন র‍্যাবে। তাদের মা ও বাবাকে হত্যা করা হয়েছে। এজন্য অলরেডি ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যেভাবেই হোক জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য।

নির্বাচনের আগে একের পর এক এ ধরনের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঘটনাতো ঘটছে, আমিতো অস্বীকার করি না আর নির্বাচনের আগে যে সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা লাইটের সুইচ অন অফের মতো থাকতো লাইট অফ করে দিলে কোনো কিলিং-টিলিং হবে না। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।

নির্বাচন হবে কি না তা নিয়ে এখনো অনেকের সন্দেহ-সংশয় রয়েছে। নির্বাচন হবে কি না এই কথা এখনো আপনারা দূর করতে পারছেন না কেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা শুধু আপনাদের (সাংবাদিক) জন্য দূর করতে পারছি না। আমি একা আর আপনারা হাজার হাজার, লাখ লাখ লোক। নির্বাচনের জন্য আপনারা প্রচার করেন।

তফসিলের পর সব রাজনৈতিক দল সমানভাবে নির্বাচনি প্রচার চালাতে পারবে। কিন্তু জাতীয় পার্টি বলছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে মাঠেই নামতে দিচ্ছে না, তারা নিষিদ্ধ দল নয়। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাইতো মাঠে, পুরো মাঠতো তারাই গরম করে রাখছে। কে কি বলে তাতো না। অনেকে আছে ঘর থেকে বাইর হতে চায় না।

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করছেন।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...