অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে: জামায়াত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২০

remove_red_eye

২১৫

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নিতে হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে জামায়াত ইসলামীর প্রতিনিধিদল। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন গোলাম পরওয়ার।

বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

গোলাম পরওয়ার জানান, কমিশনের কাছে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানিয়েছেন তারা।

তফসিলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্টভাবে জানতে চায় জামায়াতে ইসলামী। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে ফলপ্রসূ কার্যক্রম দেখতে চায় জামায়াত।

জামায়াতের এই নেতা বলে, প্রবাসী ভোটিং পদ্ধতি সহজ করার বিষয়ে বলেছি। ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ স্থাপনের বিষয়ে জোর দিয়েছি। এখনি সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর ইসির অবস্থান কি হবে তা স্পষ্টভাবে জানতে এসেছি। এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। আশা করি এবারের নির্বাচন বিগত ৩ নির্বাচনের মতো হবে না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...