বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫
২৫৪
বাংলার কণ্ঠ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান বলেছেন, ভোলা সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যাতে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ‘মীরগঞ্জ সেতু’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তার সঙ্গে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
মুহাম্মদ ফওজুল কবির খান বলেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো যেন কেউ ভোটকেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবেন নির্বাচন কমিশন।
তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। এ কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।
উদ্বোধনকালে নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানান কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়, যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। এ সেতু নির্মাণ হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে মেঘনা পাড়ের মুলাদী ও হিজলা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ এবং মেহেন্দীগঞ্জের পরোক্ষ সংযোগ নির্বিঘ্ন করতে পারবে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত