অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১০ই আগস্ট ২০২৬ | ২৫শে শ্রাবণ ১৪৩৩

ভোলার চরনোয়াবাদে মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতম খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

২০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলায় খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে মহিলা দলের উদ্যোগে মধ্য চরনোয়াবদ আবদুল কাদের কালুমিয়ার বাড়ির উঠানে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আয়শা বেগম। এতে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি রোকেয়া বেগমসহ সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। এসময় নেতারা তাঁর রোগমুক্তি, আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার প্রতি দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সদর উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব জাকির হোসেন সবুজ, পৌর যুবদলের সদস্যসচিব ছগির আহমেদ, আলাউদ্দিন, মিজানুর রহমান নিজাম, মুসফিকুর রহমান রিঙ্কুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোঃ ইয়ামিন

মনপুরায় মেঘনায় অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকিতে নির্মাণাধীন শহর রক্ষা বেড়ীবাঁধ

মনপুরায় মেঘনায় অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকিতে নির্মাণাধীন শহর রক্ষা বেড়ীবাঁধ

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ভোলায় মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে জামায়াতের মানববন্ধন

ভোলায় মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে জামায়াতের মানববন্ধন

লালমোহনে ৩ দিন ব্যাপী বৃক্ষরোপণ  অভিযান ও বৃক্ষমেলান উদ্বোধন

লালমোহনে ৩ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলান উদ্বোধন

ভোলার ফাতেমা খানম কলেজে সমাজকর্ম শেষ বর্ষের শিক্ষার্থীদের দুই দিনের বর্নাঢ্য বিদায় সংবর্ধনা

ভোলার ফাতেমা খানম কলেজে সমাজকর্ম শেষ বর্ষের শিক্ষার্থীদের দুই দিনের বর্নাঢ্য বিদায় সংবর্ধনা

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ :  জুবাইদা রহমান

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান

বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী

বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

আরও...