অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

২৩৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, দেশের প্রায় ৫৫ হাজার কিন্ডারগার্টেন স্কুলকে মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় করে সরকারিভাবে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। একই সঙ্গে এসব বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্তিসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, আমাদের আগামী নির্বাচনি ইশতেহারে আপনারা যেন কিন্ডারগার্টেন খাতের পক্ষে নীতিমালা ও গাইডলাইন উপস্থাপন করতে পারেন- সেটি চাই। এসময় তিনি অ্যাসোসিয়েশনকে সরকারের কাছে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় শর্ত ও প্রস্তাবনা লিখিত আকারে জমা দিতে অনুরোধ করেন।

বিএনপির এই নেতা বলেন, এ বিষয়ে শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন জটিলতা দূর করতে সহজ শর্তে নিবন্ধনের ব্যবস্থা ও সরকারি-বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র তৈরিতে কাজ করা হবে।

সরকারি বৃত্তি প্রদান বন্ধ হওয়ায় বৈষম্য তৈরির অভিযোগ তুলে বিএনপির এ প্রার্থী জানান, তার দল ক্ষমতায় গেলে সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবারও বৃত্তি পুনর্বহাল করা হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামান। সঞ্চালনা করেন এ টি এম অলিউল হাসানাত তুহিন। প্রধান আলোচক ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...