অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মনপুরার ১৪৭ মসজিদে খালেদা জিয়ার সুস্থ্যতায় কামনায় বিএনপির দোয়া-মুনাজাত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৭

remove_red_eye

২৫৮

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ৫টি ইউনিয়নে ১৪৭ টি জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ-মুক্তি ও সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া-মুনাজাত করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
 
শুক্রবার জুম্মা নামাজের পর ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যোগে এই দোয়া-মুনাজাত হয়।
 
এই সময় দোয়া পরিচালনা করেন প্রত্যেক জামে মসজিদের পেশ ইমাম। উপজেলার প্রত্যেকটি জামে মসজিদে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামাদল, মৎস্যজীবিদলের নেতা-কর্মীদের দায়িত্বে দোয়া-মুনাজাত পালিত হয় বলে জানান আসন্ন সংসদ নির্বাচনে মনপুরা উপজেলার দায়িত্বরত সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল মন্নান হাওলাদার। 
 
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন মাতাব্বর, যুগ্নসাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও সদস্য সচিব শাহিন সহ অন্যান্যরা।

মোঃ ইয়ামিন

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...